প্রতিষ্ঠানের ইতিহাস

শিক্ষার প্রসারের জন্য ১৯৯৩ সালের ১ জানুয়ারী ভোলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামে তৈয়বা খাতুন মডেল একাডেমী প্রতিষ্ঠিত হয়। সুনামধন্য ব্যবসায়ী জনাব আবি আবদুল্লাহ (টুনু) চৌধুরী তার মায়ের নামে স্কুলটি প্রতিষ্ঠা করেন। ১৯৯৫ সালের ১ জানুয়ারী স্কুলটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। এবং ২০০২ সালে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে একটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ২০১১-২০১২ সালে মেঘনার ভাঙনের কারণে একই ইউনিয়নের মেদুয়া গ্রামে বিদ্যালয়টি পূর্ন নির্মাণ করা হয়। এখনো ও এটি তার শিক্ষাগত সুনাম বজায় রেখেছে।